

সৈয়দপুরের উদ্যমী তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকুরিজীবী ও অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক ও সামাজিক সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস)। মানবিক মূল্যবোধকে ধারণ করে সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক কল্যাণমূলক কাজ ও আর্তমানবতার সেবাই আমাদের অঙ্গীকার।
গণমুখী ইতিবাচক সামাজিক আন্দোলনের মাধ্যমে সামাজিক কল্যাণমূলক কাজ ও আর্তমানবতার সেবা।
মানবিক, আত্মমর্যাদাশীল, বাসযোগ্য “ইনক্লুসিভ আলোকিত সৈয়দপুর” নগরী বিনির্মাণ।