২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ০২ নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নবাসীকে নির্মল বিনোদন উপহার দিতে সোস-এর উদ্যোগে শিপাইগঞ্জ ডাঙ্গাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করে নীলফামারীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “উত্তাল সাংস্কৃতিক সংসদ”।