সরকার ঘোষিত ৫ আগস্ট (৩৬ জুলাই) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সোস-এর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মোঃ সেকেন্দার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান।